1 Answers
যে পদের ব্যর্থ ও জাত্যর্থ উভয়ই আছে তাকে 'জাত্যর্থক (Connotative) পদ' বলে। যেমন- 'মানুষ' পদটির ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই আছে। এজন্য 'মানুষ' পদটিকে জাত্যর্থক বলা হয়। পক্ষান্তরে, যে পদের ব্যার্থ থাকলে জাত্যর্থ থাকে না অথবা জাত্যর্থ থাকলে ব্যক্ত্যর্থ থাকে না, তাকে অজাত্যর্থক (Non-connotative) পদ বলে। যেমন- নামবাচক পদ 'রহিম', 'করিম' ইত্যাদির ব্যক্ত্যর্থ আছে, কিন্তু জাত্যর্থ নেই। এগুলো পদ অজাত্যর্থক।
6 views
Answered