1 Answers

যুক্তির উপস্থাপনার দিক থেকে ব্যাখ্যা হচ্ছে অবরোহ। মূলত কোনো ঘটনা বা বিষয়কে ব্যাখ্যা করার ক্ষেত্রে একজন বিজ্ঞানীকে প্রাকৃতিক নীতিমালা এবং বিশেষ তথ্যাদির ব্যাখ্যা দিতে হয়, আর এ ব্যাখ্যা তিনি সার্বিক নিয়মের আলোকেই দিয়ে থাকেন। অর্থাৎ এ ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়মটি একটি সার্বিক নিয়ম থেকে অনুসৃত হয়, যা হচ্ছে একটি অবরোহ প্রক্রিয়া। কাজেই এ ক্ষেত্রে ব্যাখ্যাকরণে অবরোহের ভূমিকাও গুরুত্বপূর্ণ। যদিও ব্যাখ্যা আরোহ পদ্ধতির অন্তর্গত। এ কারণেই মিল ব্যাখ্যাকে 'আরোহের অবরোহ' বলে উল্লেখ করেছেন।

6 views

Related Questions