1 Answers
যে ব্যাখ্যায় প্রকৃতির নিয়মকানুন অনুসরণ করে ঘটনাবলির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করে কোনো একটি ঘটনার ব্যাখ্যাদান করা হয়, তাকে বৈজ্ঞানিক ব্যাখ্যা বলে।
যুক্তিবিদ কার্ডেথ রিড এর মতে, “ঘটনাসমূহের অন্তর্গত নিয়মাবলির আবিষ্কার করা, অনুমান করা এবং সংযুক্ত করাই হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা।”
বৈজ্ঞানিক ব্যাখ্যার মূল বৈশিষ্ট্য হচ্ছে, সংযুক্তিকরণ ও অন্তর্ভুক্তি। কোনো একটি ঘটনাকে ব্যাখ্যা করতে হলে তার সাথে অপরাপর জ্ঞাত ঘটনার সাদৃশ্য খুঁজে বের করে তাকে তাদের সাথে সংযুক্ত করতে হয়। আর কোনো একটি নিয়মকে ব্যাখ্যা করতে হলে তাকে অপেক্ষাকৃত কোনো ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করতে হয়।
5 views
Answered