1 Answers

বৈজ্ঞানিক ব্যাখ্যায় সংযোগ ক্রিয়া বর্তমান। কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে হলে অনুরূপ অন্যান্য ঘটনার সাথে মৌলিক সাদৃশ্যের ভিত্তিতে তার সম্পর্ক বা সংযোগ স্থাপন করতে হয়। আর এভাবে সংযোগ স্থাপন করাকেই বলে সংযুক্তকরণ। যেমন: বৈশিষ্ট্যগত দিক থেকে পাখির সাথে বাদুড়ের সাদৃশ্য লক্ষ করা যায়। কিন্তু, মৌলিক বৈশিষ্ট্যগুলো সুচারুভাবে বিশ্লেষণ করলে দেখা যায় বাদুড় পাখি নয় বরং স্তন্যপায়ী প্রাণী। তাই বৈজ্ঞানিক ব্যাখ্যার সংযুক্তিকরণ প্রক্রিয়া অনুযায়ী বাদুড় পাখি নয়।

7 views

Related Questions