1 Answers
বৈজ্ঞানিক আরোহে একটি সার্বিক বাক্য স্থাপন করার কারণ হলো কোনো শ্রেণির সমগ্র বস্তুসমষ্টি বা ঘটনাসমষ্টি সম্বন্ধে কোনো নতুন ও সার্বিক তথ্য প্রদান করা। যেমন: 'সব মানুষ হয় মরণশীল।' বৈজ্ঞানিক আরোহে যে যুক্তিবাক্যটি স্থাপন করে তা সবক্ষেত্রেই একটি সার্বিক যুক্তিবাক্য, বিশেষ যুক্তিবাক্য নয়। একটি সার্বিক যুক্তিবাক্যে বিধেয় পদটি তার উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্তর্থের উপর আরোপিত হয়।
4 views
Answered