1 Answers

সাধারণভাবে অন্তর্ভুক্তির অর্থ হচ্ছে একটি ঘটনাকে অন্য একটি ঘটনার আওতায় নিয়ে আসা বা একটি ঘটনাকে অন্য একটি ঘটনার অধীন করা। বস্তুত অনেক সময় আলোচ্য ঘটনাকে তার চেয়ে বড় কোনো ঘটনার অধীনে এনে ব্যাখ্যা করা হয়। অর্থাৎ এ ক্ষেত্রে একটি কম ব্যাপক নিয়মকে তার থেকে ব্যাপকতর নিয়মের অন্তর্গত করা হয়। আর এভাবে আলোচ্য ব্যাখ্যা পদ্ধতি বেশি ব্যাপক নিয়ম থেকে কম ব্যাপক নিয়মের দিকে অগ্রসর হওয়ায় তা অবরোহ পদ্ধতির অনুসারী হয়ে থাকে। অর্থাৎ অন্তর্ভুক্তি নামক বৈজ্ঞানিক ব্যাখ্যায় অবরোহ প্রক্রিয়া কার্যকর হয়ে থাকে, তাই বৈজ্ঞানিক ব্যাখ্যায় অন্তর্ভুক্তির প্রয়োজন।

6 views

Related Questions