উদ্দীপকে সুরভির আব্বুর ব্যাখ্যায় বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? তা নিরূপণ কর। (প্রয়োগ)
1 Answers
উদ্দীপকে সুরভির আব্বু তার ব্যাখ্যায় বৈজ্ঞানিক ব্যাখ্যার একটি শর্ত লঙ্ঘন করেছেন। নিচে সেই শর্তটি নিরূপণ করা হলো :
কোনো ঘটনার পুনরুক্তি হচ্ছে এক ধরনের ভ্রান্ত ব্যাখ্যা। এ সম্পর্কে বেইন এর বক্তব্য হচ্ছে, "এক ধরনের ভ্রান্ত ব্যাখ্যা হচ্ছে আলোচ্য ঘটনার সমতুল্য কোনো স্বতন্ত্র ঘটনার উল্লেখ না করে ওই ঘটনাকেই ভিন্ন ভাষায় পুনরুক্তি করা।” অনেক সময় একটি ঘটনাকে কেবল ভাষাগত পরিবর্তনের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। অর্থাৎ এ ক্ষেত্রে একই বিষয়ের পুনরুক্তি ঘটে। এর ফলে ব্যাখ্যার বিষয়টি সুস্পষ্ট ও সহজবোধ্য না হয়ে আরও জটিল আকার ধারণ করে। এতে ব্যাখ্যার মূল উদ্দেশ্যই ব্যাহত হয়। যেমন: যদি বলা হয়, "কাচের ভেতর দিয়ে দেখা যায়, কারণ কাচ হচ্ছে স্বচ্ছ।" তাহলে এ ব্যাখ্যাটি 'হবে একটি ভ্রান্ত ব্যাখ্যা। কেননা কাচ স্বচ্ছ বলেই তার ভেতর দিয়ে দেখা যায়। কাজেই আলোচ্য ব্যাখ্যায় কোনো নতুন তথ্য ব্যক্ত হয়নি; বরং এ ক্ষেত্রে একই কথার পুনরাবৃত্তি করা হয়েছে মাত্র।
সুতরাং বোঝা যাচ্ছে, সুরভির আব্বু তার ব্যাখ্যায় নতুন তথ্য না দিয়ে একই কথা ঘুরিয়ে বলেছেন। তাই তার ব্যাখ্যায় পুনরুক্তি না করার শর্তটি লঙ্ঘিত হয়েছে।