1 Answers
বর্ণিত অনুচ্ছেদ অনুযায়ী বিভা ও রেবার দৃষ্টিভঙ্গি অনুযায়ী বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলো-
বৈজ্ঞানিক ব্যাখ্যা ও লৌকিক ব্যাখ্যার মধ্যে যে পার্থক্য পরিলক্ষিত হয়, তা একান্তই দৃষ্টিভঙ্গি বা মনোভাবগত। বৈজ্ঞানিক ব্যাখ্যায় নির্বিচার বিশ্বাস, অন্ধকুসংস্কার এবং কোনো আজগুবি ব্যাপার জড়িত থাকে না। বৈজ্ঞানিক ব্যাখ্যায় আমরা সর্বদা যুক্তিবিচারের মাধ্যমে ঘটনার কারণ আবিষ্কার করে থাকি। কিন্তু লৌকিক ব্যাখ্যায় নির্বিচার বিশ্বাস, অন্ধ কুসংস্কার বা আজগুবি ব্যাপার জড়িত থাকে। লৌকিক ব্যাখ্যায় ঘটনার কারণ আবিষ্কারের ক্ষেত্রে যুক্তিবিচারের ধার ধারা হয় না।
বর্ণিত অনুচ্ছেদ অনুযায়ী বিভার দৃষ্টিভঙ্গিতে লৌকিক ব্যাখ্যায় বর্ণিত কোনো ঘটনায় বিশ্বাস করার প্রভাব পরিলক্ষিত হয়। অন্যদিকে রেবার দৃষ্টিভঙ্গিতে লৌকিক ব্যাখ্যার কোনো যৌক্তিকতা নেই। কেননা রেবার বাবা শিক্ষিত ও বিজ্ঞানমনস্ক হওয়ায় ছোটবেলা থেকেই সে বাবার মানসিকতায় বেড়ে ওঠে। ফলে দেখা যায়, বিভার মতের সাথে রেবার মতপার্থক্য পরিলক্ষিত হয়।
উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, বিভা ও রেবার মধ্যে যে মতপার্থক্য পরিলক্ষিত হয়, তা দৃষ্টিভঙ্গিগত বা মনোভাবগত।