1 Answers

বর্ণিত অনুচ্ছেদ অনুযায়ী বিভা অদৃশ্য, দৈবশক্তি ও মানুষের মনগড়া ধারণার উপর ভিত্তি করে লৌকিক ব্যাখ্যাকে বিশ্বাস করে। নিচে এ সম্পর্কে ব্যাখ্যা করা হলো-

যে ব্যাখ্যায় অদৃশ্য অপ্রাকৃতিক শক্তির আশ্রয় নিয়ে কোনো ঘটনাকে ব্যাখ্যা করা হয়, তাকে লৌকিক ব্যাখ্যা বলে। অর্থাৎ যেসব ব্যাখ্যা অদৃশ্য, দৈবশক্তি ও মানুষের মনগড়া ধারণার উপর প্রতিষ্ঠিত, তাকে লৌকিক ব্যাখ্যা বলে। লৌকিক ব্যাখ্যায় ঘটনার প্রকৃত কারণ বের করা যায় না। কারণ বর্ণনায় কিছু অপ্রাসঙ্গিক, অলৌকিক, অযৌক্তিক ও অবাস্তব বিষয়ের উল্লেখ থাকে। যেমন: উদ্দীপকের বিভা তার দিদিমার মুখে শুনেছে, রাহু, নামক দেবতার গ্রাসে চন্দ্র ও সূর্যগ্রহণ হয়। দিদিমার মুখের কথা গল্পে গল্পে বিভার মনে স্থান করে নেয়।

সুতরাং অলৌকিক ব্যাখ্যার ভিত্তিমূলে কাজ করে অলীক, অবাস্তব, কল্পনা, নির্বিচার বিশ্বাস এবং অযৌক্তিক কুসংস্কার। এ ব্যাখ্যার কোনো যাচাইযোগ্য ভিত্তি নেই। তাই বলা যায় যে, বিভা অলৌকিক ধরনের ব্যাখ্যাকে বিশ্বাস করে।

5 views

Related Questions