1 Answers
উদ্দীপকে উল্লিখিত ব্যাখ্যার দুইটি প্রকরণ-
১। লৌকিক ব্যাখ্যা এবং
২। বৈজ্ঞানিক ব্যাখ্যার মধ্যেকার পার্থক্য
নিচে আলোচনা করা হলো-
১। লৌকিক ব্যাখ্যার ভিত্তি হলো অতিপ্রাকৃত ও অলৌকিক কারণ। যেমন: এরূপ ব্যাখ্যায় বলা হয়, দেবতার অসন্তুষ্টির কারণেই বিভিন্ন রোগ হয়। এ ক্ষেত্রে রোগের সৃষ্টিতে দেবতার অসন্তুষ্টি হচ্ছে একটি অতিপ্রাকৃত ও অলৌকিক কারণ, যার কোনো বাস্তবতা নেই। কেননা রোগ এবং দেবতার অসন্তুষ্টির মধ্যে কোনোরূপ কারণিক সম্পর্ক আবিষ্কার করা সম্ভব নয় এবং বিষয়টি কোনো নিয়মেরও অধীন নয়। অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি হলো প্রাকৃতিক নিয়ম ও বাস্তব কারণ। যেমন: এরূপ ব্যাখ্যায় বলা হয়, জীবাণুর সংক্রমণের সাথে রোগের একটি কারণিক সম্পর্ক আছে, যা নিয়মসংগত বাস্তব ও প্রমাণিত।
২। লৌকিক ব্যাখ্যায় মূলত বিশেষ ঘটনাকে ব্যাখ্যা করা হয়। পক্ষান্তরে, বৈজ্ঞানিক ব্যাখ্যায় বিশেষ ঘটনার সাথে যুক্ত সাধারণ নিয়মের ব্যাখ্যা দেওয়া হয়।
৩। লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে অধিক পরিমাণে বিচ্ছিন্ন ও বাহ্যিক সাদৃশ্যের উপর গুরুত্ব আরোপ করে কোনো ঘটনার ব্যাখ্যা দেওয়া হয়।
৪। লৌকিক ব্যাখ্যায় ঘটনাবলির মধ্যকার সাদৃশ্যের বিষয়সমূহকে কেবল অবলোকন করা হয়, এগুলোর কোনোরূপ যথার্থতা বিচার করা হয় না। অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যায় ঘটনাবলির মধ্যকার সাদৃশ্যের বিষয়সমূহের মূল্য ও গুরুত্ব নিরূপণ করার মাধ্যমে এগুলোর যথার্থতাও প্রতিপালন করা হয়।
৫। লৌকিক ব্যাখ্যার ভিত্তি হচ্ছে কুসংস্কার, প্রথাগত বিশ্বাস, প্রত্যাদেশ, আপ্তবাক্য প্রতিকার ইত্যাদি। অন্যদিকে বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি হচ্ছে ইন্দ্রিয় অভিজ্ঞতালব্ধ সাক্ষ্য প্রমাণ।
সুতরাং উপরের আলোচনা থেকে বলা যায় লৌকিক ব্যাখ্যা ও বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকৃতিগতভাবে সম্পূর্ণ আলাদা।