1 Answers
যে পদ দ্বারা কোনো গুণ বা গুণাবলির উপস্থিতি বোঝায়, তাকে সদর্থক পদ বলে। যেমন- 'সৎ', 'মানুষ', 'সুখ' ইত্যাদি সদর্থক পদ। 'মানুষ' পদের গুণ বলতে 'বুদ্ধিবৃত্তি' ও 'জীববৃত্তি'-র উপস্থিতিকে বোঝায়। তেমনি 'সৎ' বলতে সততা এবং সুখী বলতে সুখের অস্তিত্বকে বোঝায়। অর্থাৎ যে পদ দ্বারা গুণের উপস্থিতিকে স্বীকার করা হয়, তাকে সদর্থক পদ বলে। 'সদর্থক পদ'কে হ্যাঁ-বাচক পদও বলা হয়।
আর যে পদ দ্বারা কোনো গুণের অনুপস্থিতি বোঝায়, তাকে নঞর্থক পদ বলে। 'নঞর্থক পদ'কে 'না'-বাচক পদ বলে। যেমন- 'অমানুষ', 'অসুখ', 'নির্দয়' ইত্যাদি নঞর্থক পদ। কারণ 'অমানুষ' বলতে মনুষ্যত্বের অভাব।
5 views
Answered