1 Answers

দুই ধরনের শর্ত রয়েছে- সদর্থক শর্ত ও নঞর্থক শর্ত। যে শর্ত উপস্থিত থাকলে কার্য সংঘটিত হয় তা হলো সদর্থক শর্ত, এবং সে শর্ত অনুপস্থিত থাকলে কার্য সংঘটিত হয় তা হলো নঞর্থক শর্ত। কোনো কার্য সংঘটনের সময় সদর্থক শর্ত উপস্থিত থাকে এবং নঞর্থক শর্তের পরোক্ষ অবদান থাকে। তাই বলা যায় যে, সদর্থক শর্ত অনুপস্থিত থাকলে এবং নঞর্থক শর্ত উপস্থিত থাকলে কার্য সংঘটিত হয় না। উদ্দীপকে শিশু জিয়াদের মৃত্যুর সদর্থক শর্তগুলো হলো- i. অসাবধানতা ii. পরিত্যক্ত খোলা পাইপ তা যেখানে অক্সিজেনের অভাব iii. অন্ধকার কূপ iv. ব্যর্থ ও অপরিপক্ব চেষ্টা v. অ-বিবেচকের মতো পাইপের মুখ খোলা রাখা। মূলত এই সব শর্ত সেখানে উপস্থিত ছিল, বিধায় ফুটফুটে শিশু জিয়াদ চলে যায় না ফেরার দেশে। আবার, নঞর্থক শর্ত যেগুলো অনুপস্থিত ছিল। যেমন- i. উন্নত প্রযুক্তির ব্যবহার ii. দ্রুত কার্যকর সিদ্ধান্ত গ্রহণ iii. সচেতনতা, iv. শিশুর সাবধানতার জ্ঞান। এ সমস্ত শর্ত অনুপস্থিত থাকার কারণে উক্ত দুর্ঘটনা ঘটে।

4 views

Related Questions