1 Answers
উদ্দীপকে আহসান বন্যাকবলিত অঞ্চলে বসবাস করে। নোংরা পরিবেশ, বিশুদ্ধ পানীয় জলের অভাব এসব কারণে সে রোগাক্রান্ত হয়ে পড়েছে। এখানে আহসানের রোগাক্রান্ত হওয়ার পেছনে কার্যরত সদর্থক শর্তগুলো হলো- বন্যা, নোংরা পরিবেশ, বিশুদ্ধ পানীয় জলের অভাব প্রভৃতি। কোনো কার্যকে ঘটানোর জন্য যে সকল পূর্ববর্তী ঘটনার প্রয়োজন হয় তাদের সমষ্টিকে 'কারণ' বলে এবং প্রত্যেক ঘটনাকে পৃথকভাবে এক একটি 'শর্ত' বলে। কারণের শর্তগুলো দুই ভাগে ভাগ করা যায়। যথা- সদর্থক শর্ত এবং নঞর্থক শর্ত। যেসব শর্ত উপস্থিত থাকলে কার্য সংঘটিত হয় তাকে সদর্থক শর্ত বলে। কোনো কার্যকে উৎপাদন করতে সদর্থক শর্তাবলির উপস্থিতি এবং নঞর্থক শর্তগুলোর পরোক্ষ অবদান থাকে। সুতরাং বলা যায়, আহসানের রোগাক্রান্ত হওয়ার পেছনে বন্যা, নোংরা পরিবেশ, বিশুদ্ধ পানীয় জলের অভাব প্রভৃতি সদর্থক কারণগুলো দায়ী।