1 Answers

নীলগিরি কোম্পানি ব্যবস্থাপনা চক্রের নিয়ন্ত্রণ পর্যায়ে উদ্দেশ্য অর্জিত না হওয়ার বিষয়টি চিহ্নিত হয়।

পূর্বনির্ধারিত আদর্শমানের সাথে প্রকৃত কার্যের ফলাফল তুলনা করে নির্ণীত বিচ্যুতি সংশোধনের নিমিত্তে গৃহীত সকল ব্যবস্থাকেই নিয়ন্ত্রণ বলে। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার মৌলিক কার্যক্রমের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ ধাপ। একটা প্রতিষ্ঠানে পরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে পৌছার জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে কার্যক্রম শুরু হয় তা নিয়ন্ত্রণের মাধ্যমে সমাপ্তি ঘটে। কারণ নিয়ন্ত্রণ কাজের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সুবিধা এবং অসুবিধার যে বাস্তব চিত্র ফুটে ওঠে তার ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে পরিকল্পনা গ্রহণ করে নতুন উদ্যমে উদ্দেশ্য অর্জনের প্রয়াস চালানো হয়।

উদ্দীপকে নীলগিরি কোম্পানি ২০১৬ সালের জানুয়ারি মাসে তাদের বার্ষিক উৎপাদনের লক্ষ্যমাত্রা ৬ লক্ষ একক নির্ধারণ করেন। উক্ত কাজ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয়সংখ্যক শ্রমিক নিয়োগ দেয়। কিন্তু জুলাই মাসে ঐ প্রতিষ্ঠানের পাশে অন্য একটি প্রতিষ্ঠান গড়ে উঠলেও মালিক পক্ষের ঐভাবে নজরে নেয়নি। ফলে ঐ প্রতিষ্ঠানে তুলনামূলক আর্থিক সুযোগ-সুবিধা বেশি থাকায় কিছু দক্ষ শ্রমিক চাকরি ছেড়ে উত্ত প্রতিষ্ঠানে যোগ দেয়। পরবর্তীতে ডিসেম্বর মাসে ব্যবস্থাপনা প্রক্রিয়ার সর্বশেষ ধাপ অর্থাৎ নিয়ন্ত্রণ পর্যায়ে এসে দেখা যায় ৫ লক্ষ একক পণ্য উৎপাদিত হয়েছে। তাই বলা যায়, নীলগিরি কোম্পানি ব্যবস্থাপনা চক্রের নিয়ন্ত্রণ পর্যায়ে উদ্দেশ্য অর্জিত না হওয়ার বিষয়টি চিহ্নিত হয়।

4 views

Related Questions