1 Answers

উদ্দীপকে লোকটির বেঁচে থাকার বিষয়টি দুই বন্ধুর নিশ্চিত হওয়ার ঘটনা সংযোজন আরোহের সাথে সাদৃশ্য রয়েছে। ঘটনা সংযোজন হলো এমন একটি মানসিক প্রক্রিয়া, যার সাহায্যে কয়েকটি সৃষ্ট ঘটনাকে যথাযথভাবে একটি মাত্র সাধারণ বর্ণনায় অন্তর্ভুক্ত করা যায়; অথবা যা বহুসংখ্যক তথ্য বা ঘটনাকে একটি মাত্র বাক্যে সংক্ষিপ্ত করতে পারে। অর্থাৎ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা মনে মনে একসাথে সংযোজিত করার মানসিক প্রক্রিয়াকে ঘটনা সংযোজন বলে।

উদ্দীপকে দুই বন্ধু জানত না, লোকটি বেঁচে আছে, না মরে গেছে। কিন্তু তারা জানে, কীভাবে মানুষের বেঁচে থাকার বিষয়টি নির্ণয় করতে বা জানতে হয়। আর তারা সেই পদ্ধতি প্রয়োগ করে সিদ্ধান্ত নেয় লোকটি মারা গেছে। এখানে ঘটনা সংযোজনের দৃষ্টান্ত দেখতে পাওয়া যায়। কারণ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনাকে সংযোজন করে এখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

5 views

Related Questions