1 Answers
উদ্দীপকে শ্রেণিকরণ বিষয়টি নির্দেশ করা হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-
জাগতিক বস্তুরাশি বা ঘটনাবলিকে মানসিকভাবে সুবিন্যস্ত করার মাধ্যমে এগুলো সম্পর্কে সুশৃঙ্খল জ্ঞান লাভের প্রক্রিয়াই হচ্ছে শ্রেণিকরণ। অর্থাৎ শ্রেণিকরণ হচ্ছে সংখ্যাবহুল গুরুত্বপূর্ণ সাদৃশ্যের ভিত্তিতে জাগতিক বস্তু বা ঘটনাসমূহকে মানসিকভাবে শ্রেণিবদ্ধ করার প্রক্রিয়া। সাধারণভাবে শ্রেণিকরণ একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য দ্বারা পরিচালিত, যার মাধ্যমে জগতের অসংখ্য বিষয় সম্পর্কে সুনিয়ন্ত্রিত জ্ঞান অর্জন করা সম্ভব। অর্থাৎ শ্রেণিকরণ হচ্ছে এমন এক ধরনের মানসিক প্রক্রিয়া, যেখানে বিশেষ কোনো উদ্দেশ্যকে সামনে রেখে জাগতিক বিষয়াবলিকে তাদের মধ্যকার পারস্পরিক সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে সেগুলোকে ভিন্ন ভিন্ন শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়। যার ফলে ভিন্ন ভিন্ন শ্রেণিভুক্ত এসব বস্তু বা প্রাণীর স্বরূপ ও বৈশিষ্ট্য আমরা সহজেই নির্ণয় করতে পারি। বস্তুত শ্রেণিকরণের প্রক্রিয়াই প্রথমে বিশেষ বিশেষ বস্তু থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণি তৈরি করে। অর্থাৎ প্রথমে সাদৃশ্যপূর্ণ কয়েকটি বস্তুকে নিয়ে একটি ক্ষুদ্র শ্রেণি তৈরি হয়। এই ক্ষুদ্র শ্রেণিটি আবাব তার সাথে সাদৃশ্যপূর্ণ অন্য আরও কয়েকটি ক্ষুদ্র শ্রেণিকে নিয়ে একটি বৃহৎ শ্রেণি গঠন করে। আর এভাবেই শ্রেণিকরণের প্রক্রিয়াটি নিম্নস্তর শ্রেণি থেকে ক্রমান্বয়ে উচ্চতর শ্রেণির দিকে অগ্রসর হয়। যেমনটি উদ্দীপকে দেখা যায়।