1 Answers
উদ্দীপকে বণ্টন প্রণালির প্রতিনিধি ও খুচরা বিক্রেতার মাধ্যমে পণ্য বিক্রয়ের ধরনটি নির্দেশ করা হয়েছে।
উৎপাদনকারী পণ্য উৎপাদন করার পর কখনও সরাসরি ভোক্তার কাছে বিক্রি করে। এটি সম্ভব না হলে প্রয়োজন হয় মধ্যস্থব্যবসায়ীর। এক্ষেত্রে মধ্যস্থব্যবসায়ী হিসেবে পাইকার ও খুচরা ব্যবসায়ীর সাহায্য নিতে হয়। তাদের সহায়তায় উৎপাদকের কাছ থেকে পণ্য বা সেবা ভোক্তার কাছে পৌঁছায়।
উদ্দীপকে বলা হয়েছে, UCB (United Commercial Bank) ও খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান 'Shwapno' -এর যৌথ উদ্যোগে 'Agro Banking' ব্যবস্থা চালু করা হয়। এর মাধ্যমে প্রান্তিক কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের প্রয়োজনের অতিরিক্ত অংশ সরাসরি 'এগ্রো ব্যাংকিং' প্রজেক্টের কালেকশন পয়েন্টে জমা করে। আর, এখানে কৃষকরা ইউক্যাশ একাউন্টও খোলে। কৃষকদের জমাকৃত ফসল Shwapno সংগ্রহ করে এবং এর মূল্য তাদের ইউক্যাশ একাউন্টে জমা করে দেয়। পরবর্তীতে এসব ফসল Shwapno সরাসরি ভোক্তাদের কাছে বিক্রি করে। এখানে কৃষকরা প্রকৃত উৎপাদক। UCB হলো প্রতিনিধি বা এজেন্ট। আর Shwapno হলো খুচরা ব্যবসায় প্রতিষ্ঠান। UCB প্রকৃত উৎপাদকের থেকে ফসল নিয়ে খুচরা ব্যবসায়ী Shwapno-এর মাধ্যমে ভোক্তাদের কাছে তা সরবরাহ করে। সুতরাং, এখানে উৎপাদনকারী প্রতিনিধি বা এজেন্ট খুচরা বিক্রেতা ভোক্তা এই বণ্টন প্রণালিটি অনুসরণ করা হয়েছে।