1 Answers
উদ্দীপকে এসডিজি অর্জনের যে চ্যালেঞ্জকে নির্দেশ করা হয়েছে সেটি হলো পরিবেশ দূষণ।
একটি দেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে হলে সামগ্রিক উন্নয়নের কথা ভাবতে হয়। আর টেকসই উন্নয়ন হলো সামগ্রিক উন্নয়নের কাঠামোবদ্ধ পরিকল্পনা। কিন্তু টেকসই উন্নয়নের পথে বেশকিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। এর মধ্যে পরিবেশ দূষণ অন্যতম। উদ্দীপকে দেখা যায়, পলিথিনের নানা ক্ষতিকর দিক বিবেচনা করে ২০০২ সালে আইন করে এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। আর টেকসই উন্নয়ন অর্জন করতে হলে এ ধরনের পরিবেশ দূষণের উপাদানকে নিষিদ্ধ করতে হবে। টেকসই উন্নয়নের পথে পরিবেশ দূষণ একটি বড় ধরনের চ্যালেঞ্জ। সামাজিক বিপর্যয়ের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা করার প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকলে উন্নয়নের গতিরোধ হবে। তাই বলা যায়, পলিথিন পরিবেশকে দূষিত করে বলে উদ্দীপকে এসডিজি অর্জনের বড় চ্যালেঞ্জ পরিবেশ দূষণকেই নির্দেশ করা হয়েছে।