1 Answers

উদ্দীপকে বর্ণিত গঠনতন্ত্রের বিষয়টি বৌদ্ধধর্মের দ্বিতীয় পিটক অর্থাৎ বিনয় পিটককে নির্দেশ করছে।

বুদ্ধের মুখনিঃসৃত অমূল্য বাণীর সংকলন হলো ত্রিপিটক। তিনটি পিটক হলো- ১. সূত্র পিটক ২. বিনয় পিটক এবং ৩. অভিধর্ম পিটক। অর্থাৎ ত্রিপিটকের দ্বিতীয় পিটক হলো বিনয় পিটক।

বিনয়ের অপর নাম নিয়ম, নীতি বা শৃঙ্খলা। বিনয়কে সহজ অর্থে শীল বলা হয়। পৃথিবীর সবকিছুই নিয়ম ও শৃঙ্খলার মাধ্যমে পরিচালিত হয়। আমাদের প্রতিদিনের জীবনে বিনয়ের নিয়মগুলো আধ্যাত্মিক উন্নতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। নিয়ম, শৃঙ্খলা, সংযম, চরিত্রবল, শীল, সমাধি, উদ্যম, উৎসাহ, প্রচেষ্টা, নিয়মানুবর্তিতা, আত্মত্যাগ, শ্রদ্ধা, সন্তুষ্টি, প্রজ্ঞা, সৎকর্ম ইত্যাদি সব বিষয় বিনয় পিটকে অন্তর্ভুক্ত করা আছে। বুদ্ধের মহাপরিনির্বাণের তিন মাস পরে অনুষ্ঠিত প্রথম সঙ্গীতিতে সর্বপ্রথম বিনয় সংগ্রহ করা হয়েছিল। বিনয় পিটক প্রধান তিনটি ভাগে বিভক্ত। যথা- সুত্ত বিভঙ্গ, খন্ধক এবং পরিবার বা পরিবার পাঠ। এখানে বিভিন্ন নিয়মনীতি এবং শৃঙ্খলার সাথে শৃঙ্খলা ভঙ্গের শাস্তির কথাও আলোচনা করা আছে।

উদ্দীপকে বর্ণিত গঠনতন্ত্রের যেসব নিয়ম-শৃঙ্খলা এবং শাস্তির কথা বলা হয়েছে তা বিনয় পিটকের অন্তর্ভুক্ত।

5 views

Related Questions