1 Answers
রোম নগরীর বৌদ্ধ বিহারের সাথে আমার দেশের নওগাঁ জেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহারের সাদৃশ্য রয়েছে।
বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। এটি নওগাঁ জেলায় অবস্থিত। পালবংশের দ্বিতীয় রাজা ধর্মপাল অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকে এই বিহার নির্মাণ করেন। জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্বসভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত এই সোমপুর বিহারকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ বিহার বলা হয়ে থাকে।
উদ্দীপকের জনাব রিয়াজ সাহেব ইতালী সফরে গিয়ে রোম নগরীতে যে বিশাল বৌদ্ধ বিহারটি দেখেন তা বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহারের সাথে সাদৃশ্যপূর্ণ। কেননা সোমপুর বিহারের ন্যায় প্রকান্ড বৌদ্ধ বিহার বাংলাদেশের অন্য কোথাও এমনকি ভারতবর্ষেও নেই। তাই বলা যায়, রোম নগরীর বৌদ্ধ বিহারের সাথে আমার দেশের পাহাড়পুর বৌদ্ধ বিহার বা সোমপুর বিহারের সাদৃশ্য রয়েছে।