1 Answers

জনাব হাবিবের কর্মসংস্থানের ধরনটি হলো আত্মকর্মসংস্থান।
এর মাধ্যমে স্বল্প পুঁজি ও ন্যূনতম ঝুঁকি নিয়ে নিজের প্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থা করা হয়। এটি মূলত নিজেই নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করার একটি উপায়। এতে যেকোনো ব্যক্তি তার বেকারত্ব দূর করতে পারে।
উদ্দীপকের জনাব হাবিব যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নেন। এরপর তিনি বাবার কাছ থেকে অর্থ নিয়ে একটি পোলট্রি খামার স্থাপন করেন। প্রথমে তিনি ২০০টি মুরগি নিয়ে খামার শুরু করেছিলেন। দুই বছরের মধ্যে তার খামারে মুরগির সংখ্যা বেড়ে দাঁড়ায় ২,৫০০টি। এক্ষেত্রে জনাব হাবিব নিজের দক্ষতা ও স্বল্প পুঁজি নিয়ে খামার প্রতিষ্ঠা করেন। এতে তার নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এসব বৈশিষ্ট্যের সাথে আত্মকর্মসংস্থানের মিল আছে। সুতরাং, জনাব হাবিবের খামার প্রতিষ্ঠাকে আত্মকর্মসংস্থানমূলক কাজ বলা যায়।

5 views

Related Questions