1 Answers
হাবিবের ব্যবসায় প্রতিষ্ঠানটি বাজার ও স্কুলের পাশে স্থাপন করার কারণ হলো-ব্যবসায়ের সঠিক অবস্থান।
ব্যবসায়ের সঠিক অবস্থান সফলতা লাভের অন্যতম পূর্বশর্ত। ব্যবসায়ের অবস্থান এমন স্থানে হওয়া উচিত যেন সেখানে ক্রেতার সমাগম হয়। তাছাড়া অবস্থান নির্বাচনে বিদ্যুৎ সুবিধা, অবকাঠামোগত সুবিধা প্রভৃতি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হবে।
উদ্দীপকের হাবিব লেখাপড়া শেষ করে বেকার বসে ছিল। পরে সে নট্রামস থেকে প্রশিক্ষণ নেয়। সে গ্রামের বাজার সংলগ্ন একটি স্কুলের পাশে কম্পিউটার প্রোগ্রামিং এবং কম্পিউটার চালনায় শিক্ষাদান করে। ঐ বাজারে অনেক মানুষের আগমন ঘটে। তারা তার শিক্ষাদান দেখে কম্পিউটার শিখতে আগ্রহী হয়। আবার স্কুলের পাশে হওয়ায় ছাত্রছাত্রীরা তার প্রতিষ্ঠানে এসে বিভিন্ন তথ্য জানতে পারে এবং প্রয়োজনীয় বিভিন্ন কম্পিউটার কোর্স করতে পারে। এতে তার মুনাফা অর্জিত হয়। তাই বলা যায়, সঠিক অবস্থানের কথা চিন্তা করেই হাবিব বাজার ও স্কুলের পাশে কম্পিউটার শিক্ষা দিচ্ছেন।