1 Answers
উদ্দীপকে হাবিবের অকেজো অঙ্গ দুটি হলো বৃক্ক। নিচে বৃদ্ধের গঠন ব্যাখ্যা করা হলো-
হাবিবের শরীরের নিষ্কাশনকারী অঙ্গটি হলো বৃক্ক। বৃক্কের আকৃতি শিমবিচির মতো এবং রং লালচে হয়। বৃক্কের বাইরের দিক উত্তল ও ভেতরের দিক অবতল। অবতল অংশের ভাজকে হাইলাস বলে। হাইলাসে অবস্থিত গহ্বরকে পেলভিস বলে। পেলভিস থেকে দু'টি ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে। হাইলাসের ভেতর থেকে ইউরেটার ও রেনাল শিরা বের হয় এবং রেনাল ধমনি বৃক্কে প্রবেশ করে। বৃক্ক ক্যাপসুল নামক এক ধরনের তত্ত্বময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে। ক্যাপসুল সংলগ্ন অংশ হলো কর্টেক্স ও ভেতরের অংশ মেডুলা। সাধারণত ৮-১২টি রেনাল পিরামিড থাকে। এদের অগ্রভাগ প্রসারিত হয়ে পিড়কা গঠন করে। এসব পিড়কা সরাসরি পেলভিসে উন্মুক্ত হয়। প্রতিটি বৃক্কে বিশেষ এক ধরনের নালিকা থাকে যাকে ইউরিনিফেরাস নালিকা বলে। প্রতিটি ইউরিনিফেরাস নালিকা নেফ্রন ও সংগ্রাহী নালিকা এ দু'টি প্রধান অংশে বিভক্ত।