1 Answers

মি. সালামের দেহের যে অঙ্গটি ঠিকমত কাজ করছে না তা বৃক্ক এবং এর আণুবীক্ষণিক একক হলো নেফ্রন।

দেহের প্রতিটি নেফ্রন রেনাল করপাসল এবং রেনাল টিউব্যুল নিয়ে গঠিত। রেনাল করপাসল আবার গ্লোমেরুলাস ও বোম্যান্স ক্যাপসুল এই দুটি অংশ নিয়ে গঠিত। বোম্যান্স ক্যাপসুলটি দ্বিস্তরবিশিষ্ট পেয়ালার মতো প্রসারিত একটি অংশ। এতে একগুচ্ছ কৈশিক জালিকা থাকে (প্রায় ৫০টি)। এই জালিকাগুলো আবার সূক্ষ্ম রক্তজালিকা তৈরি করে। ইফারেন্ট আর্টারিওল সৃষ্টির মাধ্যমে জালিকার কৈশিক নালিকাগুলো ক্যাপসুল থেকে বেরিয়ে আসে। গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে রক্ত থেকে পরিসুত তরল উৎপন্ন করে। বোম্যান্স ক্যাপসুলের অক্ষিয়দেশ থেকে সংগ্রাহী নালি পর্যন্ত চওড়া নালিটি হলো রেনাল টিউব্যুল। প্রতিটি রেনাল টিউব্যুল তিনটি অংশে বিভক্ত যথা- গোড়াদেশীয় প্যাঁচানো নালিকা, হেনলির লুপ ও প্রান্তীয় প্যাঁচানো নালিকা।

6 views

Related Questions