1 Answers

উদ্দীপকে উল্লিখিত রেচন অঙ্গটি হলো বৃক্ক। বৃক্কের একক নেফ্রনে রক্ত পরিশোধিত হয়। নিচে রক্ত পরিশোধন প্রক্রিয়া বর্ণনা করা হলো-

অ্যাফারেন্ট আর্টারিওলের মাধ্যমে ইউরিয়া ও অন্যান্য বর্জ্যপদার্থ যুক্ত রক্ত গ্লোমেরুলাসে প্রবেশ করে। গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে। সেখানে রক্ত থেকে ইউরিয়া, পানি, গ্লুকোজ ও খনিজ লবণ বৃক্ক নালিকায় প্রবেশ করে। গ্লোমেরুলাসের ইফারেন্ট আর্টারিওল বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্তজালিকা সৃষ্টি করে। এই সূক্ষ্মজালকগুলো বৃক্ক নালিকায় প্যাঁচানো অবস্থায় থাকে এবং পরবর্তীতে মিলিত হয়ে রেনাল শিরা গঠন করে। নেফ্রনের নিকটবর্তী প্যাঁচানো নালিকা থেকে গ্লুকোজ ও প্রয়োজনীয় খনিজ লবণ আবার রক্তে প্রত্যাবর্তন করে। আবার, হেনলির লুপ অংশ হতে প্রয়োজনীয় পানি রক্তে প্রত্যাবর্তন করে। এরপর প্রান্তীয় প্যাঁচানো নালিকা থেকে রক্তে প্রয়োজনীয় উপাদানের সর্বশেষ শোষণ ঘটে। ফলে ইউরিয়ামুক্ত পরিশোধিত রক্ত শিরায় প্রবেশ করে। 

আর, এভাবেই বৃক্কে রক্ত পরিশোধিত হয়।.

5 views

Related Questions