1 Answers

উদ্দীপকে A ও B হলো যথাক্রমে ধমনি ও শিরা। ধমনি ও শিরার মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে সারাদেহে এবং সারাদেহ থেকে হৃৎপিণ্ড পরিবাহিত হয়। হৃৎপিণ্ডের ডান বা বাম অলিন্দদ্বয় প্রসারিত হলে দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃদপিণ্ডে প্রবেশ করে। যেমন- ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ডান অলিন্দে প্রবেশ করে। ঠিক একই সময়ে ফুসফুসীয় শিরার মাধ্যমে অক্সিজেনযুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করে। অলিন্দদ্বয়ের সংকোচের ফলে ডান অলিন্দের রক্ত ডান অলিন্দ-নিলয় ছিদ্রপথে ডান নিলয়ে প্রবেশ করে। ঠিক একইভাবে বাম অলিন্দ-নিলয় ছিদ্রপথে বাম অলিন্দের রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। এরপর ছিদ্র দুটি কপাটিকা দ্বারা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে নিলয়দ্বয় সংকুচিত হলে ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে প্রবেশ করে পরিশোধিত হয়। ঠিক একই সময় বাম নিলয় থেকে অক্সিজেনযুক্ত রক্ত মহাধমনির মাধ্যমে সারাদেহে পরিবাহিত হয়।

এভাবে হৃৎপিণ্ডের পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া অব্যাহত থাকে। এ প্রক্রিয়া চালিত হয় হৃৎপিণ্ড দ্বারা কিন্তু রক্ত পরিবাহিত হয় ধমনি ও শিরার মাধ্যমে। এদের যে কোন একটির অনুপস্থিতিতে রক্তসংবহন প্রক্রিয়া পূর্ণ হবে না।

উপরের আলোচনা থেকে স্পষ্টই প্রতীয়মান হয় যে, ধমনি ও শিরা যে কোন একটির অনুপস্থিতি রক্তসংবহন প্রক্রিয়া বাধাগ্রস্ত করে।

5 views

Related Questions