1 Answers

জিওগ্রাফী চ্যানেলে বাঘের হরিণ শিকারের দৃশ্য দেখে রাফীর মন খারাপ হয়েছিল। এ ক্ষেত্রে রাফীর মন খারাপ করা অযৌক্তিক। কারণ বাস্তুতন্ত্র স্বনিয়ন্ত্রিত। উদ্দীপকের এ বাস্তুতন্ত্রটিতে বাঘের হরিণ শিকারের ফলে কখনই তা হরিণ শূন্য হয়ে পড়বেনা। হরিণ শিকারের ফলে যখন ঐ বাস্তুতন্ত্রে হরিণের সংখ্যা কমতে থাকবে তখন ঘাস বৃদ্ধি পাবে এবং অন্যদিকে খাদ্যভাবে বাঘের সংখ্যাও কমতে শুরু করবে। আবার বাঘের সংখ্যা যখন কমতে থাকবে তখন হরিণের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। হরিণের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যাপ্ত শিকারের কারণে পুনরায় বাঘের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকবে। এভাবে প্রকৃতি বাস্তুতন্ত্রের -উৎপাদক ও বিভিন্ন স্তরের খাদকদের নিয়ন্ত্রণ করে বাঁচিয়ে রাখে। আর একারণেই বলা হয় বাস্তুতন্ত্র স্বনিয়ন্ত্রিত। সুতরাং, এ কথা বলা যায় যে, রাফীর মন খারাপ করার যৌক্তিক কোনো কারণ নেই।

5 views

Related Questions