জীবাণুসহ দূষিত বায়ু ও খারাপ অভ্যাস উদ্দীপকের তন্ত্রটির ক্ষতির কারণ- বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত তন্ত্রটি হলো মানব শ্বসনতন্ত্র। বিভিন্নভাবে শ্বসনতন্ত্রের ক্ষতি হলেও দূষিত বায়ু ও খারাপ অভ্যাস এটি ক্ষতিগ্রস্থ হওয়ার মূল কারণ। নিচে তা বিশ্লেষণ করা হলো-
শ্বাস গ্রহণের সময় বায়ুর সাথে ধোঁয়া, ধূলাবালি, ফুলের রেণু ইত্যাদি শ্বসনতন্ত্রে অবস্থিত ফুসফুসে প্রবেশ করে অ্যাজমা বা হাঁপানি নামক রোগ সৃষ্টি করে। স্যাঁতসেঁতে ধূলিকণা মিশ্রিত আবহাওয়া ও ধূমপান থেকে ফুসফুসের রোগ ব্রংকাইটিস হতে পারে। বিভিন্ন ধরনের খারাপ অভ্যাস যেমন ধূমপান, মদ্যপান, তামাক বা সাদাপাতা খাওয়ার কারণে ব্রংকাইটিস ও ফুসফুসের ক্যান্সারসহ বিভিন্ন রোগ হয়ে থাকে। অত্যাধিক ঠাণ্ডা | লাগলে বা ব্রংকাইটিস রোগের পর ঠান্ডা লেগে নিউমোনিয়া নামক এক ধরনের ফুসফুসের রোগ সৃষ্টি হয়। ফুসফুসের রোগ এক ধরনের ক্ষত সৃষ্টি করে যা পরবর্তীতে ফুসফুসের ক্যান্সারে রূপান্তরিত হয়। আর এভাবেই ফুসফুস এবং শ্বসনতন্ত্র ক্ষতিগ্রস্থ হতে থাকে। তাই বলা যায়, দূষিত বায়ু ও খারাপ অভ্যাস শ্বসনতন্ত্র ক্ষতির কারণ।