1 Answers
উদ্দীপকের দুটি স্থানের তথা ঢাকা ও সাতক্ষীরার ইফতারের সময়ের ভিন্নতার কারণ হলো দ্রাঘিমারেখার পার্থক্য।
কোনো স্থানে মধ্যাহ্নে যখন সূর্য ঠিক মাথার উপর আসে সেখানে দুপুর ১২টা ধরে প্রতি ৪ মিনিট সময়ের পার্থক্যে দ্রাঘিমার পার্থক্য হয় ১০। এখন আমরা সহজেই হিসাব করতে পারি যদি কোনো স্থানে দুপুর ১২টা হয় সেখান থেকে ১০° পূর্বের কোনো স্থানের সময় হবে ১২টা + (১০ × ৪) মিনিট বা ১২টা ৪০ মিনিট। আবার যদি সে স্থানটি ১০০ পশ্চিম দিকে হয় তাহলে সময় হবে ১২টা – (১০ × ৪) মিনিট বা ১১টা ২০ মিনিট। এভাবে মধ্যাহ্নের সময় অনুসারে দিনের অন্যান্য সময় নির্ধারণ করা যায়। উদ্দীপকে রমজান টেলিভিশনে মাগরিবের আযান শুনে ঢাকার স্থানীয় সময় অনুযায়ী। কিন্তু তখন সে তার নানা বাড়ি সাতক্ষীরায় অবস্থান করে। আর সাতক্ষীরা ঢাকার পশ্চিমে অবস্থিত হওয়ার কারণে ঢাকা থেকে সাতক্ষীরার স্থানীয় সময় কম হবে।
অর্থাৎ ঢাকার ইফতারের সময়ে সাতক্ষীরায় অবস্থান করে ইফতার করা যাবে না বা একই সময় নির্ণয় করা যাবে না।