1 Answers
ছকে 'ক' ও 'খ' স্থান দুটি বিপরীত অক্ষাংশে অর্থাৎ উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত হওয়ায় পৃথিবীর বার্ষিক গতির কারণে তাপমাত্রার পার্থক্য দেখা দিবে।
পৃথিবী নিজ অক্ষে অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার কক্ষপথে, নির্দিষ্ট দিকে এবং নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে পরিক্রমণ করছে। যার ফলে সূর্যরশ্মি কোথাও লম্বভাবে আবার কোথাও তির্যকভাবে পতিত হয়। লম্বভাবে পতিত সূর্যরশ্মি কম বায়ুস্তর ভেদ করে আসে বলে ভূপৃষ্ঠকে অধিক উত্তপ্ত করে। আর তির্যকভাবে পতিত রশ্মি অধিক বায়ুস্তর ভেদ করে আসে এবং অধিক স্থানব্যাপী ছড়িয়ে পড়ে বলে ভূপৃষ্ঠ কম উত্তপ্ত হয়। সূর্যরশ্মির ভিন্ন ভিন্ন স্থানে লম্ব ও তির্যকভাবে পতিত হওয়ার কারণে স্থানভেদে তাপমাত্রার পার্থক্য হয়। তেমনি ছকে উল্লিখিত ২১ জুন সূর্যের উত্তরায়নের ফলে সূর্যরশ্মি কর্কটক্রান্তি রেখার ওপর লম্বভাবে পতিত হয়। ফলে উত্তর অক্ষাংশে এই সময় দিন বড় ও উত্তাপ বেশি থাকে। আবার একই সময়ে সূর্য তির্যকভাবে কিরণ দেওয়ার ফলে দক্ষিণ অক্ষাংশে দিন ছোট হয় এবং তাপমাত্রা কম থাকে।
তাই বলা যায়, পৃথিবীর বার্ষিক গতির কারণে একই সময়ে অর্থাৎ ২১ জুন উত্তর ও দক্ষিণ অক্ষাংশে অবস্থিত 'ক' ও 'খ' স্থানের তাপমাত্রায় পার্থক্য হয়ে থাকে।