1 Answers

উদ্দীপকের অবনি চক্রবর্তী তার কারখানায় কর্মরত শ্রমিক ও কারখানার বিভিন্ন জিনিসপত্র সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেন না। কারণ তিনি ঈশ্বরের সৃষ্ট একজন মানুষ। তার ক্ষমতা খুবই কম। এজন্য তাঁর নিয়ন্ত্রণ ক্ষমতাও কম। মহান ঈশ্বর হচ্ছেন একজন অপরিসীম ক্ষমতাধর পরমপুরুষ। তাঁর রয়েছে অসংখ্য মস্তক, অনন্ত চক্ষু ও অগণিত চরণ। তিনি সমস্ত বিশ্বে সর্বজীবে পরিব্যাপ্ত। লক্ষ কোটি গ্রহ, উপগ্রহ এ মহাকাশে নির্দিষ্ট গতি পথে আবর্তিত হচ্ছে। জীব ও জড়বস্তু সবকিছুই একটি শৃঙ্খলার মধ্যে আবদ্ধ। এ সবকিছুরই কারণ হচ্ছেন ঈশ্বর। অনেক ধর্মতাত্ত্বিকের মতে, বিশ্ব কোনো কারণের ফলাফল। পৃথিবী, মাটি, জল, আলো, বাতাস দ্বারা গঠিত যা কোনো পরম একক শক্তি দ্বারা সৃষ্ট ও নিয়ন্ত্রিত। ঈশ্বর ব্যতীত অন্য কারও পক্ষে তা করা অসম্ভব।

5 views

Related Questions