1 Answers
ব্যায়াম শব্দের অর্থ শরীর চর্চা। অর্থাৎ কেবল শরীরকেন্দ্রিক চিন্তা প্রকাশ পায় ব্যায়ামের মাধ্যমে। শরীরকে সুস্থ রাখা, শরীরের গঠন সুন্দর করা, রোগ থেকে দূরে থাকা ইত্যাদির উদ্দেশ্যে মানুষ ব্যায়াম করে থাকে। অন্যদিকে, যোগসাধনা বা অষ্টাঙ্গযোগ অনেকটা ব্যায়াম-এর মতো হলেও এর চিন্তা শুধুই শরীরকেন্দ্রিক নয়। মানুষের মনে যদি শান্তি না থাকে তাহলে ব্যায়ামে কোনো ফল আসে না। আর অষ্টাঙ্গযোগ হলো শরীর সুস্থ রাখার পাশাপাশি মনকে প্রশান্ত রাখার এক অনবদ্য কৌশল। যা মুনি-ঋষিগণ বহুকাল ধরে পালন করে আসছেন। ব্যায়ামের ক্ষেত্রে ধরাবাধা কোনো নিয়ম আনা হয় না। যেভাবে শরীরের আরাম অনুভব হয় সেভাবেই ব্যায়াম করা হয়। কিন্তু অষ্টাঙ্গযোগে কিছু সহজ অথচ সুন্দর নিয়ম আছে। এর মাধ্যমে ধীরে ধীরে শরীরের রোগ দূর করে পরমাত্মার সংস্পর্শে আসা সম্ভব হয়। অন্যদিকে, ব্যায়ামের। মাধ্যমে কেবল শারীরিক সুস্থতা আশা করা যায়।