1 Answers
ব্যায়াম ডায়বেটিস রোগীদের ওপরে ইতিবাচক প্রভাব ফেলে। ডায়াবেটিস রোগে আক্রান্ত হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ডায়াবেটিস হলে কখনো তা একেবারে সেরে যায় না, তবে চিকিৎসা সংক্রান্ত নিয়ম মেনে চললে একে নিয়ন্ত্রণে রাখা যায়। যাদের মা-বাবার ও খুব নিকটজনের ডায়াবেটিস আছে, তাদের মধ্যে এ রোগ হওয়ার সম্ভাবনা বেশি। এছাড়াও অতিরিক্ত ওজন, শারীরিক পরিশ্রম না করা ইত্যাদি কারণেও ডায়াবেটিস হয়ে থাকে। ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ব্যায়াম বা শারীরিক পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের ফলে ইনসুলিনের কার্যকারিতা ও নিঃসরণের পরিমাণ বেড়ে যায়। ফলে তখন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সহজ হয়।
তাই শারীরিক পরিশ্রম বা ব্যায়াম ডায়াবেটিস রোগীদের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
5 views
Answered