1 Answers

শিরিন বেগম উচ্চ রক্তচাপের রোগী। শিরিন বেগমকে সুস্থ থাকার জন্য নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে হবে। তাকে নিয়মিত সুষম খাদ্য গ্রহণ এবং এ সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলতে হবে। তাকে নিয়মিত ও প্রয়োজন অনুযায়ী ব্যায়াম বা পরিশ্রম করতে হবে। নিয়মিত তাকে রক্তচাপ পরিমাপ করতে হবে। তাকে চিকিৎসকের পরামর্শ ও ব্যবস্থাপত্র অনুযায়ী ঔষধ গ্রহণ করতে হবে। তাকে মানসিক চাপ, উত্তেজনা ও রোগ নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া তার ঘুমানো ও ঘুম থেকে ওঠার সময় নির্দিষ্ট করা এবং প্রতিদিন ৬-৮ ঘণ্টা ঘুমানো উচিত। নেশা জাতীয় অভ্যাস থাকলে তাকে তা পরিত্যাগ করতে হবে। 

শারীরিক যে কোনো জরুরি অবস্থায় বা রক্তচাপ অনিয়ন্ত্রিত হলে বা ওঠানামা করলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। উপরে উল্লিখিত উপায়ে শিরিন বেগম নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে পারেন।

6 views

Related Questions