1 Answers

নিয়মতান্ত্রিক জীবনযাপন হচ্ছে সুস্বাস্থ্য রক্ষার মূল চাবিকাঠি। মাসুমা বেগম তার সংসারের কাজের চাপে নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে পারেন না। অসুস্থ বাবা মার দেখাশোনা করতে গিয়ে এবং সংসারের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে গিয়ে তিনি তার নিজের খাওয়া, গোসল, ঘুম, বিশ্রাম ইত্যাদির ক্ষেত্রে কোনো নিয়ম মানতে পারেন না। এছাড়া খাওয়া দাওয়ার ক্ষেত্রেও তার যে সকল খাবার পছন্দ তা তার স্বাস্থ্যের জন্য ভালো না। যেমন তিনি মিষ্টি, পায়েস, ড্রিংকস, জুস ইত্যাদি পছন্দ করেন এবং ইচ্ছামতো খান। ফলে তার ওজন বেড়ে গেছে এবং একই সাথে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ ইত্যাদির ঝুঁকি বেড়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে তার অবস্থার উন্নতির জন্য প্রয়োজন নিয়মতান্ত্রিক জীবনযাপন।

নিয়মতান্ত্রিক জীবনযাপনের ফলে দেহের কার্যক্ষমতা বাড়ে, বিভিন্ন ধরনের বিপাকজনিত রোগের ঝুঁকি কমে যায় এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। তাই বলা যায়, মাসুমা বেগমের সুস্থ থাকার জন্য প্রয়োজন উপযুক্ত নিয়মতান্ত্রিক জীবনপ্রণালি।

4 views

Related Questions