দেহের গঠন ও ক্রিয়া সম্পাদনের জন্য এই সরল খাদ্য উপাদানগুলো প্রয়োজন বিশ্লেষণ করো। (উচ্চতর দক্ষতা)
1 Answers
উদ্দীপকে উল্লিখিত প্রক্রিয়াটিতে সে সরল খাদ্য কণাগুলো উৎপন্ন হয় সেগুলো হলো গ্লুকোজ। এখানে শর্করা গ্লুকোজে পরিণত হয়। দেহের গঠন ও ক্রিয়া সম্পাদনের জন্য এই সরল খাদ্য উপাদানগুলোর প্রয়োজন। আমিষ অ্যামাইনো এসিড ও সরল পেপটাইডে এবং স্নেহ পদার্থ ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত হয়। এ সরল কণাসমূহ জীবের দেহ গঠন ও অন্যান্য কার্যক্রমের জন্য আবশ্যক। আমিষ তথা অ্যামাইনো এসিড ও সরল পেপটাইড জীবের দেহ গঠনে মুখ্য ভূমিকা পালন করে থাকে। এ সরল কণার অভাবে জীবের দেহ গঠন বিঘ্নিত হয়। একারণে আমিষকে তথা অ্যামাইনো এসিড ও সরল পেপটাইডকে দেহ গঠনের মুখ্য উপাদান বলা হয়। আবার শর্করা বা গ্লুকোজ দেহে শ্বসনের মাধ্যমে শক্তি উৎপন্ন করে। এ শক্তি ব্যবহার করে জীব সকল কার্যক্রম পরিচালনা করে। এছাড়া স্নেহ পদার্থ তথা ফ্যাটি এসিড ও গ্লিসারল দেহে তাপ ও শক্তি উৎপন্ন করে যা জীবের বিভিন্ন কার্যক্রমে প্রত্যক্ষ ভূমিকা রাখে। এ কারণে বলা যায় যে, উদ্দীপকের সরল কণাসমূহ জীবের দেহ গঠন ও বিভিন্ন কার্যক্রমের জন্য আবশ্যক।