1 Answers
উদ্দীপকের প্রক্রিয়াগুলো হলো ইমবাইবিশন, ব্যাপন, অভিস্রবণ ও প্রস্বেদন। উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যাবলি যথাযথভাবে সম্পাদনের জন্য প্রক্রিয়াগুলো একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। এই শারীরবৃত্তীয় কার্যাবলি সম্পাদন করতে প্রচুর পানি ও খনিজ লবণের প্রয়োজন হয়। প্রস্বেদনের ফলে পাতার কোষে ব্যাপন চাপ ঘাটতির সৃষ্টি হয়। এর ফলে পাশের কোষ থেকে পানি এই কোষের দিকে ধাবিত হয়। একইভাবে ঐ দ্বিতীয় কোষটিতে আবার ব্যাপন চাপ ঘাটতি সৃষ্টি হয় এবং তার নিচের কোষ থেকে পানি টেনে নেয়। এভাবে ব্যাপন চাপ ঘাটতি ক্রমশ মূলরোম পর্যন্ত বিস্তৃত হয়। মাটি থেকে কৈশিক পানি অভিস্রবণ ও ব্যাপন প্রক্রিয়ায় মূলরোমে প্রবেশ করে। আবার উদ্ভিদের নিষ্ক্রিয় শোষণ প্রক্রিয়ায় মূলরোম ইমবাইবিশন ও অভিস্রবণ প্রক্রিয়ায় লবণ শোষণ করে। এসব শোষিত পানি ও লবণ অভিস্রবণ, ব্যাপন, ইমাবাইবিশন ও প্রস্বেদন প্রক্রিয়ায় কোষ থেকে কোষে চলতে চলতে একসময় কাণ্ডের পরিবহন কলা বেয়ে পাতার মেসোফিল কলায় পৌঁছায়। এক্ষেত্রে উদ্দীপকের সকল প্রক্রিয়া পর্যায়ক্রমে ভূমিকা রাখে।
সুতরাং, উপরোক্ত আলোচনা থেকে বোঝা যায় যে, উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পাদনে প্রক্রিয়াগুলো সমান গুরুত্বপূর্ণ এবং একে অন্যের সাথে সম্পর্কযুক্ত।