1 Answers

উদ্দীপকে উল্লিখিত P উপাদানগুলো উদ্ভিদের বৃদ্ধিকারক বস্তু যা ফাইটোহরমোন নামে পরিচিত। নিচে উদ্ভিদের উপর ফাইটোহরমোনের কার্যাবলী বিশ্লেষণ করা হলো-

উদ্ভিদের প্রতিটি কোষই হরমোন উৎপাদন করতে সক্ষম। এরা ক্ষুদ্রমাত্রায় উৎপন্ন হয়ে বিভিন্ন জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। ফ্লোরিজেন হরমোন উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে। অক্সিন হরমোনের প্রভাবে শাখা কলমে মূল গজায়, ফল অকালে ঝরা বন্ধ হয়, অভিস্রবণ ও শ্বসন ক্রিয়ার হার বৃদ্ধি পায়। জিবেরেলিন হরমোনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এছাড়া ইহা ফুল ফোটাতে, বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমাতে এবং অঙ্কুরোদগমে কার্যকর ভূমিকা রাখে, সাইটোকাইনিন হরমোন কোষ বিভাজনে, অঙ্গের বিকাশ সাধন, বীজ ও অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গকরণে ও বার্ধক্য বিলম্বিতকরণে ভূমিকা রাখে। এছাড়া ইথিলিন ফল পাকাতে, বীজ ও মুকুলের সুপ্তাবস্থা ভঙ্গ করতে, চারাগাছকে লম্বা হতে এবং ফুল ও ফল সৃষ্টিতে সহায়তা করে। পাতা, ফুল এবং ফলের ঝরে পড়া ত্বরান্বিত করতে ইথিলিন ভূমিকা রাখে।

5 views

Related Questions