1 Answers

উদ্দীপকের কীটপতঙ্গের সাথে ফলজ বাগানের উদ্ভিদের একটি গভীর সম্পর্ক রয়েছে। ফলজ উদ্ভিদে ফল সৃষ্টির প্রধান শর্ত হলো নিষেক। কারণ নিষেকের পর ফুলের গর্ভাশয় ধীরে ধীরে পরিবর্তনের মাধ্যমে ফলে পরিণত হয়। আবার নিষেকের পূর্ব শর্ত হলো পরাগায়ন। ফলজ বাগানের কীটপতঙ্গগুলো পরাগায়নের বাহক হিসেবে কাজ করে। ফুলের রং বা গন্ধে আকৃষ্ট হয়ে, মধু গ্রহণের লক্ষে যখন কীটপতঙ্গগুলো ফুলে ফুলে ঘুরে বেড়ায়, তখনই তাদের মাধ্যমে ফুলে স্ব- বা পর-পরাগায়ন ঘটে থাকে। পরাগায়নের পর সেখানে নিষেক ঘটে এবং পরবর্তীতে গর্ভাশয় ফলে এবং ডিম্বক বীজে পরিণত হয়। ফলজ বাগানে কীটপতঙ্গ না থাকলে সফল পর-পরাগায়ন বাধাগ্রস্ত হবে এবং ফলের উৎপাদনও কমে যাবে। তাই উদ্দীপকের কীটপতঙ্গের সাথে বাগানের উদ্ভিদের মধ্যে পরাগায়ন তথা নিষেকের সম্পর্ক রয়েছে।

5 views

Related Questions