1 Answers

উদ্দীপকের সাথে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার সম্পর্ক রয়েছে।

উদ্দীপকে মুক্তিযোদ্ধা আজগর আলীর শোনা ঘোষণাটি ছিল বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা। ১৯৭১ সালের ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হওয়ার পূর্ব মুহূর্তে স্বাধীনতার ঘোষণা দেন। ঘোষণাটি ছিল ইংরেজিতে, যাতে বিশ্ববাসী ঘোষণাটি বুঝতে পারেন। স্বাধীনতা ঘোষণার বাংলা অনুবাদ- "ইহাই হয়ত আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে, যে যেখানে আছে, যাহার যা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ কর। পাকিস্তান দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও।” বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা এবং এর প্রতি বাঙালি সামরিক, আধা-সমারিক ও বেসামরিক বাহিনীর সমর্থন ও অংশগ্রহণের খবরে স্বাধীনতাকামী জনগণ উজ্জীবিত হয়। আজগর আলী টেপরেকর্ডারে বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণা বারবার শুনেন। এক্ষেত্রে উদ্দীপকের সাথে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার সম্পর্ক রয়েছে তা নিঃসন্দেহে প্রমাণিত হয়।

5 views

Related Questions