1 Answers

উদ্দীপকে অনুসারে উদ্ভিদের অঙ্গগুলোর কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি সমন্বয় ব্যবস্থার প্রয়োজন হয়। বিভিন্ন ধরনের হরমোন সমন্বয়কারক হিসেবে কাজ করে।

উদ্ভিদের প্রতিটি কোষই হরমোন উৎপাদন করতে সক্ষম। এরা ক্ষুদ্রমাত্রায় উৎপন্ন হয়ে বিভিন্ন জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। ফ্লোরিজেন হরমোন উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে। অক্সিন হরমোনের প্রভাবে শাখা কলমে মূল গজায়, ফল অকালে ঝরা বন্ধ হয়, অভিস্রবণ ও শ্বসন ক্রিয়ার হার বৃদ্ধি পায়। জিবেরেলিন হরমোনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলো দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এছাড়া ইহা ফুল ফোটাতে, বীজের সুপ্তাবস্থার দৈর্ঘ্য কমাতে এবং অঙ্গুরোদগমে কার্যকর ভূমিকা রাখে, সাইটোকাইনিন হরমোন কোষ বিভাজনে, অঙ্গের বিকাশ সাধন, বীজ ও অঙ্গের সুপ্তাবস্থা ভঙ্গ করণে ও বাধ্য বিলম্বিত করণে ভূমিকা রাখে। হরমোনের পাশাপাশি আরো কিছু উপাদান ও উদ্দীপনা আছে, যা উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে ভূমিকা রাখে। এগুলো হলো আলো, তাপ, শৈত্য ও অভিকর্ষজ উদ্দীপনা। এছাড়া আলো, তাপ ও শৈত্য উদ্ভিদের পুষ্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এভাবে উদ্ভিদদেহের বিভিন্ন সমন্বয় ক্রিয়া সংঘটিত হয়।

4 views

Related Questions