1 Answers
মানবদেহের হরমোন নিঃসরণকারী গ্রন্থিগুলোর নাম, অবস্থান, ও নিঃসৃত হরমোনের নামসহ কাজের তালিকা ছকাকারে উল্লেখ করা হলো-
| হরমোন গ্রন্থির নাম | অবস্থান | হরমোনের নাম | কার্যাবলি |
| পিটুইটারি | মস্তিষ্কের নিচে | সোমাটোট্রপিক, গোনাডোট্রপিক ও থাইরয়েড উদ্দীপক হরমোন | অন্যান্য গ্রন্থিকে প্রভাবিত এবং মানবদেহের বৃদ্ধি হরমোন নিঃসরণ করে। |
| থাইরয়েড | ট্রাকিয়ার উপরে | থাইরক্সিন, ক্যালসিটোনিন | মানবদেহে স্বাভাবিক বৃদ্ধি, বিপাকীয় কাজ নিয়ন্ত্রণ এবং ক্যালসিয়ামের বিপাকে সহায়তা করে। |
| প্যারাথাইরয়েড | থাইরয়েড গ্রন্থির পেছনে | প্যারাথাইরক্সিন | ক্যালসিয়াম এবং ফসফরাসের বিপাক নিয়ন্ত্রণ করে। |
| আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স | অগ্ন্যাশয়ের মাঝে | ইনসুলিন ও গ্লুকাগন | রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে। |
| অ্যাড্রেনাল | কিডনির উপরে | অ্যাড্রেনালিন | কঠিন মানসিক ও শারীরিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে। |
| থাইমাস | গ্রীবা অঞ্চলে | থাইমোসিন | দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বিকাশে সাহায্য করে। |
| গোনাড | মেয়েদের ডিম্বাশয় ও ছেলেদের শুক্রাশেয় | পুরুষ দেহে টেস্টোস্টেরন টেস্টোস্টেরন এবং স্ত্রী দেহে ইস্ট্রোজেন | দেহের পরিণত বয়সের লক্ষণগুলো বিকশিত করতে ভূমিকা রাখে। |
4 views
Answered