উদ্দীপকের 'B' অংশের বিভিন্ন গ্রন্থির নাম, তাদের অবস্থান ও নিঃসৃত পদার্থের নাম লেখো। (উচ্চতর দক্ষতা)
5 views
1 Answers
উদ্দীপকের B অংশে হরমোনতন্ত্রের কথা বলা হয়েছে। হরমোন নিঃসৃত হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। নিচে অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর নাম, অবস্থান ও নিঃসৃত পদার্থের একটি তালিকা তৈরি করা হলো-
| অন্তঃক্ষরা গ্রন্থির নাম | অবস্থান | নিঃসৃত রস |
| পিটুইটারি | মস্তিষ্কের নিচে | সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড উদ্দীপক হরমোন ও গোনাডোট্রপিক হরমোন |
| থাইরয়েড | ট্রাকিয়ার উপরে | থাইরক্সিন |
| প্যারাথাইরয়েড | থাইরয়েড গ্রন্থির পেছনে | প্যারাথাইরক্সিন |
| আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স | অগ্ন্যাশয়ের মাঝে | ইনসুলিন ও গ্লুকাগন |
| অ্যাড্রেনাল | কিডনির উপরে | অ্যাড্রেনালিন |
5 views
Answered