1 Answers
রুমানার মাংসের খেতে পারা অংশটি তরুণাস্থি আর খেতে না পারা অংশটি হলো অস্থি। এদের মাঝে গঠনগত ও কার্যিক দিক থেকে অনেক পার্থক্য বিদ্যমান। নিচে তা আলোচনা করা হলো-
অস্থি দেহের সর্বাপেক্ষা দৃঢ় কলা পক্ষান্তরে তরুণাস্থি অপেক্ষাকৃত নরম ও স্থিতিস্থাপক। অস্থি যোজক কলার রূপান্তরিত রূপ হলেও তরুণাস্থি যোজক কলার ভিন্নরূপ। মাতৃকার মধ্যে অস্থিকোষগুলো ছড়ানো থাকে অপরপক্ষে তরুণাস্থির কোষগুলো একক বা জোড়ায় জোড়ায় ঘনভাবে মাতৃকাতে বিস্তৃত থাকে। অস্থিকোষকে বলা হয় অস্টিওব্লাস্ট কিন্তু তরুণাস্থি কোষকে বলা হয় কন্ট্রিওব্লাস্ট। অস্থির কোষগুলো শাখা- প্রশাখাযুক্ত, দেখতে অনেকটা মাকড়সার মতো কিন্তু তরুণাস্থির কোষগুলো সাধারণত গোলাকার।
8 views
Answered