1 Answers
উদ্দীপকের রুমানার শিক্ষক বলেন, পৃথিবীর আহ্নিক গতি এবং চাঁদের গতির কারণে এরূপ ভরা কটাল বা তেজ কটাল ঘটে। রুমানার শিক্ষকের এ বক্তব্যটির যথার্থতা রয়েছে।
পৃথিবীর আহ্নিত গতির জন্য পর্যায়ক্রমে জোয়ার ও ভাটা সংঘটিত হয়। আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ যখন চন্দ্রের সম্মুখে আসে সেখানকার ও তার বিপরীত অংশে একই সঙ্গে দুটি অঞ্চলে জোয়ার উৎপন্ন হয়। আর ওই অঞ্চলে জোয়ারের কারণে ভরা কটাল সংঘটিত হয়। মহাকর্ষ সূত্র অনুযায়ী মহাকাশে বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র প্রভৃতি প্রতিটি জ্যোতিষ্ক পরস্পরকে আকর্ষণ করে। তাই এর প্রভাবে সূর্য ও চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে। কিন্তু পৃথিবীর উপর সূর্য অপেক্ষা চাঁদের আকর্ষণ বল বেশি হয়। কারণ সূর্যের ভর অপেক্ষা চাঁদের ভর অনেক কম হলেও চাঁদ সূর্য অপেক্ষা পৃথিবীর অনেক নিকটে অবস্থিত। তাই সমুদ্রের জল তরল বলে চাঁদের আকর্ষণেই প্রধানত সমুদ্রের জল ফুটে ওঠে ও জোয়ার হয়। আর এ জোয়ার ভরা কটাল সংঘটনে সহায়তা করে।
উপরিউক্ত আলোচনা শেষে রুমানার শিক্ষকের বক্তব্যকে চূড়ান্তভাবে যথার্থ বলা যায়।