1 Answers
শ্রাদ্ধ সম্পর্কে পুরোহিতের বক্তব্যটি পুরাপুরি যথার্থ।
শ্রদ্ধার সাথে দান করাই হচ্ছে শ্রাদ্ধ। কেননা যেখানে শ্রদ্ধার সংযোগ নেই সেখানে আড়ম্বর থাকলেও শ্রাদ্ধ হয় না। উদ্দীপকে পুরোহিত বিজয়কে এ উদ্দেশ্যেই শ্রদ্ধার সাথে দান করে শ্রাদ্ধ সম্পন্ন করতে বলেছেন। কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে মৃতের উদ্দেশ্যে যে কাজটি প্রথম করণীয় তা হলো আদ্যশাদ্ধ। অশৌচকাল উত্তীর্ণ হলে এ শ্রাদ্ধ করা হয়। শাস্ত্রে আদ্যশ্রাদ্ধের সময় ছয়, আট, ষোল প্রভৃতি দানের বিধান রয়েছে। শ্রাদ্ধের প্রথমে প্রদীপ প্রজ্বলন করে বাস্তুপুরুষ যজ্ঞেশ্বর ও ভূস্বামীর পূজা করতে হয়। এরপর মৃত ব্যক্তির উদ্দেশ্যে শ্রাদ্ধ করতে হয়। এ সময় আসন, ছাতা, পাদুকা, বস্ত্র, অন্ন, জল, তাম্বুল, মালা, বিছানা ইত্যাদি দান করা হয়। মৃত ব্যক্তির নাম ও মন্ত্র উচ্চারণ করে পিন্ডদান করা হয়।
উপরিউক্ত আলোচনা পর্যালোচনাপূর্বক বলা যায়, যাই দান করা হোক না কেন, যতই আড়ম্বরপূর্ণ হোক না কেন শ্রদ্ধার সাথে দান না করা হলে সেটা শ্রাদ্ধ হবে না। এ কথাটি শ্রাদ্ধের ক্ষেত্রে যুক্তিযুক্ত। শ্রাদ্ধ সম্পর্কে উদ্দীপকের পুরোহিতও একই মতামত প্রকাশ করেছেন বলে তার বক্তব্যটি নিঃসন্দেহে যথার্থ।