1 Answers

উদ্দীপকে বর্ণিত প্রফুল্ল ধীরে ধীরে পুরোহিতের সহকর্মী হয়ে ওঠার পেছনে সাধু পলের মন পরিবর্তনের ঘটনাই অনুপ্রেরণার উৎস।" উক্তিটির যথার্থতা মূল্যায়নে বলা যায়- 

খ্রিষ্ট্রবিরোধী সৌল একবার পথ চলতে চলতে দামাস্কাসের বেশ কাছেই এসে গেছেন, এমন সময় হঠাৎ একটি আলো আকাশ থেকে নেমে এসে তার চারিদিকে উজ্জ্বল হয়ে জ্বলতে লাগল। তিনি মাটিতে পড়ে গেলেন এবং শুনতে পেলেন, কার যেন, কণ্ঠস্বর তাকে বলছে, "সৌল, সৌল, কেন তুমি আমাকে নির্যাতন করছ?" তিনি জিজ্ঞাসা করলেন, "আপনি কে, প্রভু?” উত্তর এলো, "আমি যীশু, যাকে তুমি নির্যাতন করছ। এখন ওঠ, নগরে প্রবেশ কর। তোমাকে যে কী করতে হবে, সেখানেই তা বলে দেওয়া হবে।" সৌলের সহযাত্রীরা অবাক হয়ে সেখানে দাঁড়িয়েছিল, সেই কণ্ঠস্বর শুনেও তারা কাউকে দেখতে পাচ্ছিল না। সৌল তখন মাটি থেকে উঠলেন, তার চোখ খোলা, অথচ তিনি কিছুই দেখতে পাচ্ছেন না। তাই লোকেরা তাকে হাত ধরে দামাস্কাসে নিয়ে চলল, তিনদিন ধরে তিনি দৃষ্টিহীন হয়েই রইলেন।

আনানিয়াস নামে যীশুর একজন শিষ্য তখন সৌলকে রাখা সেই বাড়িতে ঢুকে সৌলের উপর একবার হাত রেখে বললেন, ভাই সৌল, স্বয়ং প্রভুই আমাকে পাঠিয়েছেন। সেই যীশুই, এখানে আসার পথে তুমি যার দর্শন পেয়েছিলে, আমাকে তিনি পাঠিয়েছেন, তুমি যেন আবার চোখে দেখতে পাও, তুমি যেন অন্তর ভরে পবিত্র আত্মাকে পেতে পার। তখনই সৌলের চোখ থেকে আঁশের মতো কী যেন খসে পড়ল এবং তিনি আবার চোখে দেখতে পেলেন। তিনি এবার উঠে দাঁড়ালেন, তারপর দীক্ষাজ্ঞান নিয়ে 'পল' নাম গ্রহণ করলেন

সাধু পল দামাস্কাসেই সমাজগৃহগুলোতে প্রচার করতে শুরু করলেন, যীশুই হচ্ছেন স্বয়ং পরমেশ্বরের পুত্র। সবাই তার কথা শুনে স্তম্ভিত হয়ে গেল এবং পলের প্রচার ক্ষমতা দিন দিন বাড়তে লাগল। যীশুই যে খ্রিষ্ট, এ কথা প্রমাণ করে তিনি দামাস্কাসের ইহুদিদের দিশাহারা করে দিতে লাগলেন। সেখানে ইহুদিরা তাকে মেরে ফেলতে চেয়েছিল, শিষ্যরা তাকে যেরুসালেমে পাঠিয়ে দিলেন; যেরুসালেমে গিয়ে তিনি মণ্ডলীর প্রধান, পিতরের সাথে দেখা করেন। এরপর থেকে তার দীর্ঘ প্রচার জীবন শুরু হয়। প্রথমেই তিনি তার জন্মস্থান তার্সাসে যান এবং সেখানে প্রচারকাজ করেন। সেখান থেকে তিনি বার্নাবাসকে নিয়ে আন্তিয়োক নগরে যান। পিতরের সাথে বিশেষ ধর্মীয় আলোচনার জন্য তারা যেরুসালেমে যান; তাদের কাজ শেষ করে তারা আবার আন্তিয়োকে ফিরে যান এবং একে একে তিনটি প্রৈণিতিক যাত্রা করেন। তার প্রথম প্রেরিতিক যাত্রা ছিল সাইপ্রাস দ্বীপ হয়ে পামফিলিয়া, পিসিদিয়া এবং লিকাউনিয়া হয়ে এশিয়া মাইনরের সব স্থানে যাত্রা করা ও পিসিদিয়া-আন্তিয়োক, ইকোনিয়াম, লিা ও দবীতে মণ্ডলী স্থাপন করা। যেরুসালেমের প্রৈরিতিক সভায় অংশগ্রহণের পর পল প্রথমে সিলাস ও পরে তিমথি ও লুককে সঙ্গে নিয়ে তার দ্বিতীয় প্রৈরিতিক যাত্রা করেন; এসময়ে তিনি ফিলিস্পী, থেসালোনিকা, বেরেয়া, এথেন্স ও করিন্থে প্রচার করেন। তৃতীয় প্রচার যাত্রায় তিনি তিন বছর ধরে এফেসাস নগরীতে থাকেন ও সেখান থেকে বিভিন্ন স্থানে প্রচার করেন। তিনি যেরুসালেম ছেড়ে রোম ও স্পেন দেশে যাওয়ার জন্য আরও একটি প্রচারযাত্রার পরিকল্পনা করছিলেন। ইহুদিদের অত্যাচার তার এ পরিকল্পনাকে বাস্তবায়িত হতে দেয়নি। রোমে কারাবদ্ধ অবস্থায় ৬৭ খ্রিষ্টাব্দে তাকে শিরচ্ছেদ করা হয়। তাই বলা যায়, সাধু পলের মন পরিবর্তনের ঘটনাই প্রফুল্লর অনুপ্রেরণার উৎস।

মূলকথা: সাধু পল প্রফুল্লর অনুপ্রেরণার উৎস।

5 views

Related Questions