1 Answers

উদ্দীপকে বর্ণিত আরিফের উক্তি দুটি হলো- 

১. ইসলামি বিধিবিধান শুধু জানলে হবে না, মেনে চলতে হবে। 

২. ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। 

উক্তি দুটি নিচে ব্যাখ্যা করা হলো-

উক্তি ১ : মুমিন-মুসলিম তিনি, যিনি ইসলামের মৌলিক বিষয়গুলো- ১. জানেন ও মনেপ্রাণে বিশ্বাস করেন, ২. সেগুলো মৌখিকভাবে স্বীকৃতি দেন এবং ৩. তদনুযায়ী আমল করেন। বাস্তবিক অর্থে ইসলামে জ্ঞানার্জন ফরজ। আর জ্ঞানার্জন করলেই হবে না, বাস্তব জীবনে তা কাজে লাগাতে হবে বা আমল করতে হবে। অর্থাৎ জ্ঞানার্জন ও বাস্তব জীবনে তা প্রয়োগ উভয়ই ফরজ। অতএব উদ্দীপকের আরিফের প্রথম উক্তিটি যথার্থ।

উক্তি ২: আরিফের দ্বিতীয় উক্তিটিও যথার্থ। কারণ দোলনা থেকে কবর পর্যন্ত এ ব্যবস্থার আলোকেই একজন মুসলিমকে জীবনযাপন করতে হয়। ইসলামে রয়েছে সুষ্ঠু সমাজ, রাষ্ট্র ও অর্থব্যবস্থা। রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা। মানব চরিত্রের উৎকর্ষ সাধন, ন্যায়নীতি ও সুবিচারভিত্তিক শান্তিশৃঙ্খলাপূর্ণ গতিশীল সমাজ গঠন ও সংরক্ষণে ইসলামের কোনো বিকল্প নেই। অর্থাৎ গতিশীল এ জীবনব্যবস্থায় এমন কোনো দিক নেই, ইসলাম যা বাইরে রেখেছে। আর এ বিবেচনায় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা।

 

8 views

Related Questions