1 Answers

উদ্দীপকের জনাব আরিফ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকেন। তিনি তার দেহ ও পোশাককে সব প্রকার ময়লা ও আবর্জনা থেকে পরিষ্কার রাখেন। জনাব আরিফের মধ্যে আখলাকে হামিদার পরিচ্ছন্নতার গুণটি প্রতিফলিত হয়েছে। যার গুরুত্ব অপরিসীম।

মানবজীবনে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পবিত্রতার গুরুত্ব অপরিসীম। পরিচ্ছন্ন থাকা মুমিনের বৈশিষ্ট্য। নোংরা, ময়লা ও দুর্গন্ধযুক্ত থাকা ইমানদারদের স্বভাব নয় বরং মুমিন সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন ও পবিত্র থাকেন। রাসুল (স.) বলেছেন, “পবিত্রতা ইমানের অর্ধেক।” (মুসলিম)

পরিষ্কার-পরিচ্ছন্ন ব্যক্তিকে সবাই ভালোবাসেন। আল্লাহ তায়ালাও তাদের পছন্দ করেন। আল্লাহ তায়ালা বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ তায়ালা তাওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন।” (সূরা আল-বাকারা: ২২২) ইসলামি শরিয়তে পরিষ্কার- পরিচ্ছন্ন থাকার জন্য ওযু, গোসল ও তায়াম্মুমের বিধান রয়েছে। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, ইসলামে পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব অপরিসীম ।

5 views

Related Questions