1 Answers

অনুচ্ছেদে উল্লিখিত জনাব সাদিকুল ইসলামের হজ পালন সম্পর্কে মোক্তার আলীর বক্তব্য যথার্থ হয়েছে।

প্রথমত, প্রত্যেক ধনী মুসলমানের ওপর হজ জীবনে একবার মাত্র ফরজ। অথচ তিনি প্রতিবছর হজ পালন করে থাকেন, যা নফলের পর্যায়ে পড়ে। বাংলাদেশের মতো দরিদ্র জনগোষ্ঠীর মানুষ হিসেবে যার বৈধতা প্রশ্নের সম্মুখীন।

দ্বিতীয়ত, হজের ন্যায় অন্যান্য আহকাম যেমন- সালাত, সাওম, যাকাত রয়েছে। সেগুলোকে গুরুত্ব না দিয়ে তিনি প্রতিনিয়ত কবীরা গুনাহ করছেন।

তৃতীয়ত, তার ব্যবসায়ের টাকাই তো হালাল নয়। অবৈধ পথের উপার্জনের টাকা দিয়ে কবুল হজ নসীব হওয়ার আশা করাটা দুরাশা ছাড়া আর কিছুই নয়।

সুতরাং এসব তথ্যের ভিত্তিতে বলা যায়, জনাব সাদিকুল ইসলামের প্রতিবছর হজ পালনের ব্যাপারে মোক্তার আলীর বক্তব্য সম্পূর্ণ যথার্থ হয়েছে। অর্থাৎ সাদিকুল ইসলামের হজ অর্থহীন ও অগ্রহণযোগ্য।

 

4 views

Related Questions